ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০২
 
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের উপর হামলাকারীদের বিচারের ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার প্রত্যাহার করেছেন। তিনি ধর্মঘটরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদের দাবি পূরণের আশ্বাসের ফলে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন। শিক্ষার্থীরা তাদের দাবিতে রবিবার ধর্মঘট শুরু করেন। 
 
ইত্তেফাক/আরকেজি