রকেট হামলার পর গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২০
 
ইসরাইলি বিমানবাহিনী সোমবার গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখন্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা এ বিমান হামলা চালালো।
 
দেশটির সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র। হামাসের অবস্থানের ব্যাপারে তারা বিস্তারিত কিছু না জানালেও ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, এ উপত্যকার দক্ষিণে রাফা’র কৃষিজমিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
 
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমানের লক্ষ্য ছিল গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো।
 
উভয় পক্ষের এ ধরণের পাল্টাপাল্টি হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/আনিসুর