বিএনপির মিছিলে পুলিশের বাধা-সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০ নেতাকর্মী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫০
 
হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেয়া অতঃপর উত্তেজিত নেতাকর্মীদের উপর পুলিশের ছোড়া গুলিতে ২৫ জনের মতো নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
 
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেয়া হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জিকে গউছকে লাঞ্ছিত করে পুলিশ। এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে ওঠেন দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে ব্যাপক সংখ্যক বিএনপি নেতাকর্মী আহত হন। এরমধ্যে ২৫ জনেরও বেশি নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছে বিএনপি সূত্রগুলো। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
 
(বিস্তারিত আসছে...)