আড়াইহাজারে ৬ বছরের শিশু ধর্ষণ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬
আড়াইহাজারে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
 
জানা যায়, শিশুটিকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকায় মৃত মমতাজউদ্দীনের ছেলে রিকশা চালক দেলোয়ার (৪০) বাড়ির পাশের দোকান থেকে চকো চকো কিনে দেয়। পরে তাকে সঙ্গে করে ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুটি চকো চকো হাতে নিয়েই কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। শিশুটির মা কান্নার কারণ জিজ্ঞেস করলে শিশুটি সব জানায়।
 
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ধর্ষণের বিষয়ে শিশুটির বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেকে