বেনাপোল বন্দরে বাইপাস সড়ক চালু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৬
বেনাপোল বন্দরে কাস্টমস নিয়ন্ত্রক ২ নম্বর গেট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হুসাইন চৌধুরী এ গেটের উদ্বোধন করেন।
 
কাস্টমসের এ গেট উদ্বোধনের সঙ্গে সঙ্গে বাইপাস সড়ক চালু করা হয়েছে। বাইপাস সড়কটি চালু হওয়াতে আমদানি রফতানিতে গতিশীলতা বৃদ্ধিসহ যানজট কমবে বলে জানান কাস্টম কমিশনার। 
 
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
 
ইত্তেফাক/ইউবি