‌‘বাংলাদেশকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিচ্ছেন শেখ হাসিনা’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২১
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিচ্ছেন তিনি। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। 
 
আজ মঙ্গলবার সকালে ঢাকার দোহার উপজেলার ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব খান। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, হামিদ ইন্তাজি, ডা. বোরহান উদ্দিন, ক্বারি আব্দুর শুকুর, মো. নুরুল ইসলাম, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিনসহ আরো অনেকে। 
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
 
ইত্তেফাক/কেকে