ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করতে আহব্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর এএফপি’র।
এছাড়া মানবিক সাহায্য প্রবেশের সুযোগ করে দিতে মাদুরোকে সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানান। রবিবার কুকুতায় কলম্বিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি শরণার্থীদের সঙ্গে সাক্ষাত করেন পম্পেও।
তিনি বলেন, ‘বিভিন্ন সেতু ও সীমান্ত খুলে দিয়ে আপনি আজকেই এই সমস্যার সমাধান করতে পারেন।’
গত ২৩ জানুয়ারি ভেনিজুয়েলার প্রধান বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরপর দেশটিতে চরম রাজনৈতিক সংকটের দেখা দেয়।
এছাড়া বিশ্বের ৫০টিরও বেশি দেশ ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা গুয়াইদোকে স্বীকৃতি দেয়।
আরো পড়ুন: ‘ষড়যন্ত্র করে পুলওয়ামায় হামলা করেছে মোদি’
মাদুরো এটাকে অবৈধ উল্লেখ করে গত ২২ ফেব্রুয়ারি ভেনিজুয়েলা ও কুকুতার মধ্যে সংযোগ স্থাপন করা চারটি সীমান্ত সেতু বন্ধ করে দেয়।
ইত্তেফাক/এসআর
