‘সাবাস চেয়ারম্যান আবুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণপরিষদ সদস্য, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য অ্যাড. মইনুদ্দিন মিয়াজী বলেছেন, আবুল ইসলাম নতুন রাজনৈতিক কর্মীদের দিকনির্দেশক হিসেবে আজীবন মানুষের হৃদয়ে থাকবেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক। 
 
মঙ্গলবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর সাবাস চেয়ারম্যান গণপরিষদ সদস্য, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য মরহুম আলহাজ্ব আবুল ইসলামের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, আমৃত্যু আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ তিনি সততার সাথে পথ চলেছেন। লোভ, লালসা, নির্যাতন কোন কিছুর পরোয়া না করে তিনি আজীবন সাধারণ মানুষের সেবা করেছেন।  
IMG0
আবুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন মাঠে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ও কবি ফখরে আলম, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের তৃতীয় পুত্র যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, সাবেক সচিব গোলাম মহিউদ্দীন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, চৌগাছা পৌরসভার মেয়র নুরউদ্দীন আল মামুন হিমেল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইবাদ আলী, দপ্তর সম্পাদক শাহিন-উল-কবীর, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শংকরপুর ইউপি চেয়ারম্যান নিছার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আছির উদ্দীন, চৌগাছা উপজেলার ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মিয়া, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলি ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের মধ্যে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন, প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, সকল ইউনিয় আওয়ামী লীগের সভাপতিদের পক্ষে শংকরপুর ইউনিয়নে সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদকদের পক্ষে বাঁকড়া ইউনিয়নের মাস্টার হেলালউদ্দীন খান প্রমুখ।  
 
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান ও নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন।