ময়মনসিংহে মহান একুশ উদযাপন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩১

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মহান একুশ উদযাপিত হয়েছে। ময়মনসিংহ শহরের টাউনহল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষসহ কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

ইত্তেফাক/নূহু