ভাণ্ডারিয়ায় ২১’র প্রথম প্রহরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৩

রক্ত আখরে লেখা মহান ২১ আজ। উপজেলার পাড়া, মহল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদিতে ২১-এর প্রথম প্রহরে ’৫২র ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি, বে-সরকারি সংগঠনের বিভিন্ন পর্যায়ের মানুষ মহান ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদীতে ভারাক্রান্ত হৃদয়ে পুস্পস্তবক অর্পন করে।

উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি সাইফুদ্দিন গিয়াস, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মুক্তিযোদ্ধার পক্ষে ইউএনও শাহীন আক্তার সুমী, আ.আজিজ সিকদার সাবেক কমান্ডার, পৌরসভার পক্ষে প্রশাসক শাহীন আক্তার সুমী, কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জালাল সিকদারসহ সকল কাউন্সিলরগণ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির পক্ষে গোলাম সরওয়ার জোমাদ্দার, আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিএনপির  পক্ষে জালাল সিকদার, আলমগীর হোসেন, যুবলীগের পক্ষে এনামুল কবির টিপু, যুবসংহতীর পক্ষে শহীদুজ্জামান রাজু মল্লিক, ছাত্রলীগের পক্ষে মো. কাইয়ুম জোমাদ্দার, ছাত্রসমাজের পক্ষে আরিফুল ইসলাম শিমুল আকন, পৌর বাজার কমিটির পক্ষে মিজানুর রহমান নিপু, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে আ.ছালাম খোন্দকার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যক্ষ মোশারেফ হোসেন মামুন, আমান উল্লার পক্ষে মো. জামাল উদ্দিন, শাহাবুদ্দিন মাদ্রাসার পক্ষে গোলাম সরওয়ার জোমাদ্দার, কর্মরত সাংবাদিকগণসহ বিভিন্ন স্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

ইত্তেফাক/নূহু