ময়মনসিংহের ফুলপুরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আর্ন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের শুভ সূচনা হয়েছে।
শহীদ মিনারের বেদিতে প্রথমে উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও মনোয়ারা খাতুনের নেতৃত্বে উপজেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করে।
পরে সারিবদ্ধভাবে মুক্তিযোদ্ধা সংসদ, ফুলপুর থানা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, নবীণলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ফুলপুর পৌরসভা, ফুলপুর প্রেসক্লাব, ফুলপুর ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর মহিলা ফাজিল মাদ্রাসা, স্বাধীনতা শিক্ষক পরিষদ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন, হেলডস ওপেন স্কাউটস, সিএনজি থ্রী হুইলার মালিক ও শ্রমিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথম প্রহরের অনুষ্ঠান শেষ হয়েছে।
ভোরে প্রভাত ফেরির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হবে।
ইত্তেফাক/নূহু
