মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জামালপুরের সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সাবেক ভূমিমন্ত্রী জামালপুর সদর আসনের এমপি আলহাজ রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহাম্মেদ কবীর, পুলিশ সুপার দেলোয়ার হোসেন(পিপিএম বার)।
এরপর পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও জেলা পরিষদ নির্বাহী আনোয়ার হোসেন, জামালপুর পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি, কাউন্সিলরবৃন্দ, জামালপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, জেলা প্রেসক্লাবের পক্ষে আব্দুল জলিল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মেডিকেল কলেজ হাসপাতাল, জোনাল সেটেলম্যান অফিসের পক্ষে সহকারী সেটেলম্যান কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, মুক্তিযোদ্ধা সেক্টর ফোরাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, হিসাব রক্ষণ অফিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি মাইকে বাজানো হয়। সকলে বেদিতে ফুল দেওয়ার পর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ১২টা বাজার বেশ ক’মিনিট আগে শহীদ মিনার প্রাঙ্গণে সকলে উপস্থিত হন।
ইত্তেফাক/নূহু
