বিশেষ দিনগুলোতে স্বামী-স্ত্রী পরস্পরকে উপহার দিয়ে থাকেন। বিশেষ দিনের উপহার হিসেবে যতো কম দামীই হোক না কেন উপহার পেলে সবাই কমবেশি খুশি হয়। এদিন ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তি স্ত্রীকে উপহার দেন একটা দশ ডলারের লটারির টিকেট। মাত্র দশ ডলারের একটি টিকেট পেয়ে যদিও খুশি হওয়ার তেমন কোনো কারণ ছিল না। কারণ লটারিতে না জিতলে যে কোনো টিকেটই মূল্যহীন।
কিন্তু লটারির ড্র’ হয়ে যাওয়ার পরে স্বামীর দেয়া উপহারটিই জীবনের সব চেয়ে মূল্যবান উপহার হিসেবে ধরা দেয়। হবেই না কেন, স্বামীর থেকে পাওয়া দশ ডলারের সেই সস্তা টিকেটেই এক লাখ ডলারের জ্যাকপট জিতেছেন সিনথিয়া হোলমস। স্ত্রীকে টিকেট উপহার দেয়া প্রসঙ্গে তার স্বামী বলেন, আমি ভেবেছিলাম টিকেটটি বিজয়ী হলে ১০০ ডলার জিতবে সে। কিন্তু আমার সেই ধারণাকে ভুল প্রমাণ করে এক লাখ ডলার জিতেছে।-ইউপিআই
ইত্তেফাক/মোস্তাফিজ
