ফলপ্রসূ তল্লাশিতে মিলল ফল!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৩
 
রাস্তায় অস্বাভাবিকভাবে গাড়ি চালাতে দেখলে অনেক সময়ই পুলিশ গাড়ি তল্লাশি করে। নিয়মিত এ তল্লাশিতে অনেক সময়ই অপরাধীরা ধরা পড়ে। আবার কখনো কখনো নেহায়েত হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। তবে এদিন স্পেনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে সন্দেহভাজন একটি গাড়ির তল্লাশি বেশ ফলপ্রসূই হয়েছে। পুলিশের তল্লাশিতে ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে একশ মণ চোরাই ফল।
 
গাড়ি তল্লাশি করতে গিয়েই গাড়ির মধ্যে পাওয়া একগাদা কমলা। বিপুল পরিমাণ ফলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে ব্যর্থ হয় গাড়িতে থাকা ব্যক্তিরা। চোরাই কমলা পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে। চোরেরা কোথা থেকে এ কমলাগুলো চুরি করেছে সেই তদন্তে নেমেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার হওয়া কমলাগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এগুলোকে সংরক্ষণের ব্যবস্থাও নিয়েছে পুলিশ।
 
পুলিশের মুখপাত্র জুয়ান কার্লোস কাবরেরা বলেন, রাতের বেলা সন্দেহভাজন গাড়িতে এ ধরনের ফলপ্রসূ তল্লাশিতে ফল উদ্ধার হওয়াটা মজার এক অভিজ্ঞতা।-এনবিসি নিউজ
 
ইত্তেফাক/মোস্তাফিজ