বৈশাখ উপলক্ষে বাবুর সঙ্গে সাবরিনার গান

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৫:৫৯

কণ্ঠশিল্পী সাবরিনা বশির। এর আগে কাজী শুভর সঙ্গে ‘মনটা চিন চিন’ শিরোনামে একটি গানের কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর প্রকাশ করেছেন ‘হৃদপিণ্ড’ শিরোনামের আরও একটি গান। সেটা একক গান। এবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ ডুয়েট গান প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবুর সঙ্গে। গানের শিরোনাম ‘আমার ভিতর ঘরে’। গাওয়ার পাশাপাশি গানটিতে মডেলও হয়েছেন তারা। এসবি ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
 
গীতিকার দেলোয়ার আরজুদা শরফের কথায় গানটির সুর করেছেন অভি আকাশ। মিউজিক করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

আরো পড়ুন: মসজিদকে মদের আসর বানালো ইসরায়েল

নতুন গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘সাবরিনা বশির ভালো গান করেন। গানের কথাগুলোও সুন্দর। গানটি শুনে দর্শক শ্রোতাদের ভালো লাগবে বেল আমার বিশ্বাস।’

গানটি নিয়ে আশাবাদী শিল্পী কণ্ঠশিল্পী সাবরিনা বশির তিনি বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। কথার সঙ্গে মিল রেখে লিটু ভাই দারুণ মিউজিক করেছেন। ভিডিওটিও সুন্দর নির্মাণ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রেম, ভালোবাসা আর প্রিয়জনকে পাওয়ার সুন্দর হাহাকার গানটিতে ফুটে উঠেছে। গানটি মূলত কথা নির্ভর। সময়ের চাহিদার কারণে ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটিতে গানটির চমৎকার উপস্থাপনা পাবেন শ্রোতারা। আশা করি গানটি তাদের ভালো লাগবে।’

এসবি ইন্টারটেইনমেন্টের ইউটিউব পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল প্রকাশ হয়েছে গানটি।

ইত্তেফাক/বিএএফ