হঠাৎ দেখায় সেলফি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৩
 
ভারতের বরেণ্য সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের সঙ্গে কলকাতায় হঠাৎ দেখা হল বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী রুনা লায়লার। সেই সুবাদে উপমহাদেশের দুই প্রখ্যাত কণ্ঠশিল্পীকে অনেকদিন পর পাওয়া গেল এক ফ্রেমে। আশা ভোঁসলের তোলা সেলফি রুনা লায়লা পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে।
 
সোমবার কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেলে জমিয়ে আড্ডা দিয়েছেন তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর এবং আশা ভোঁসলের পরিবারের সদস্যরা। তারা বেশকিছু সময় গল্প করেন।
IMG0
 
রুনা লায়লা জানান, কলকাতায় একটি কনসার্টে সংগীত পরিবেশন করতে এসেছিলেন আশা ভোঁসলে। আর আলমগীর ও রুনা লায়লা তাদের ‘একটি সিনেমার গল্প’ ছবির কাজে গেছেন সেখানে। আশা একই হোটেলে জানতে পেরে তার সঙ্গে দেখা করেছেন আলমগীর ও রুনা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ