মধুখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫১
ফরিদপুরের মধুখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন স্কুল-কলেজ, বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন সহ অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান।
 
আজ বুধবার সকাল ৮.০১ মিনিটে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে বিশাল প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরি শেষে উপজেলা মাল্টিমারপাস হলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ওই সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের চেতনায় মূল প্রবন্ধ আলোচক ছিলেন সরকারি আইন উদ্দিন কলেজের বাংলা বিভাগের সহযোগী আধ্যাপক বাসার আহমেদ, বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী থানা ইনচার্জ মো. মিজানুর রহমান, সাংবাদিক বিপ্লব চৌধুরী প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস