চীনেই বেশি জনপ্রিয় মিস্টার পারফেকশনিস্ট!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৪
 
চীনে একের পর এক নতুন রেকর্ড তৈরি করে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গতবছরের ৫ মে চীনে মুক্তি পাওয়া দঙ্গল ২ হাজার কোটি ক্লাবে নাম লিখিয়েছে। সাতশো কোটি ছুঁয়েছে পিকের মতো সিনেমা। এবার সেই তালিকায় যুক্ত হলো সিক্রেট সুপারস্টার। এই সিনেমায় মাত্র ২০ মিনিটের মত পর্দায় নিজের চেহারা দেখিয়েছেন আমির। আর তাতেই বাজি মাত।
 
সিক্রেট সুপারস্টার গতমাসের ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার পর ভারতীয় বাজারে একশো কোটির মতো ব্যবসা করলেও আন্তর্জাতিক বাজারে অসাধারণ ব্যবসা করেছে । বিশেষ করে চীনে।
 
দঙ্গল চিনে ১ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। সিক্রেট সুপারস্টারও চীনে ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে। ভারতীয় টাকায় তা ৬৫০ কোটি টাকার বেশি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ