শহীদ মিনার না থাকায় এবার স্কুলের সিঁড়িতে নির্মিত ফোমের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো ক্ষুদে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফোম দিয়ে তৈরি করে ওই অস্থায়ী শহীদ মিনারটি। প্রত্যন্ত গ্রামাঞ্চলে শহীদ মিনার না থাকায় তারা এমন উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষণিকের জন্য নিজেদের তৈরি শহীদ মিনারটি স্কুলের সিঁড়িতে স্থাপন করে তাতেই শ্রদ্ধা নিবেদন করে।
IMG0
ওই শ্রদ্ধা নিবেদনের সময় স্কুলের হেড মাস্টার সাইদুর রহমান, সহকারী শিক্ষক রোকেয়া বেগম, আসমাউল হোসনা, সালমানী আফরিন, হাসনাহেনা ও হাসিবাতুল জান্নাতসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
ইত্তেফাক/এসএস
