জাপান সাগর আকাশে রাশিয়ান যুদ্ধবিমানের টহল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩১
 
রাশিয়ার দু’টি যুদ্ধবিমানকে জাপান সাগর আকাশে টহল দিতে দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
 
মন্ত্রণালয় জানায়, তু-৯৫এমএস নামের দু’টি যুদ্ধবিমান জাপান সাগর ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের আকাশে টহল দেয়।
 
তারা জানায়, বিমান দু’টি জাপানের এফ-৪, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের কঠোর নজরদারির মধ্যে ছিল।
 
তারা আরো জানায়, নিরপেক্ষ জলসীমার ওপর আকাশ ব্যবহারের আন্তর্জাতিক আইন মেনেই এ টহল পরিচালনা করা হয়। বাসস। 
 
ইত্তেফাক/আনিসুর