নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো চার শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাবতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গাবতলী বাজারের শ্রমিক আনিছুর রহমান ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সুজন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী বাজারে সকাল থেকে ৮জন শ্রমিক সোনার ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৬জন শ্রমিক। এসময় নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করলে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও সুজন মারা। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, লাশ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/আরকেজি
