‘আদালতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে উদ্যোগ নেয়া হবে’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৬
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আদালতের বিচারিক কাজে বাংলার ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। উচ্চ আদালতে বাংলার আরও বেশি ব্যবহারের উদ্যোগ নেয়া হবে।
 
তিনি বলেন, উচ্চ আদালতের অনেক বিচারক এখন বাংলায় রায় দিচ্ছেন। শুনানিও হচ্ছে বাংলাতে। বাংলার ব্যবহার যে একেবারে হচ্ছে না এটা বলা যাবে না।
 
বুধবার আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতি এসব কথা বলেন। এ সময় আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ছাড়াও হাইকোর্টের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।  
 
 
ইত্তেফাক/ইউবি