বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার কলেজ পাড়ার নূরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিপ্লব (৩৫) ও রিধইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বকুল হোসেন (৪০)।
বুধবার বিকেলে থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
