ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন বলেছেন, ভারত ও ভুটানের মধ্যে বিভক্তির চেষ্টা করছে চীন। দেশটি ডোকলাম সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে ভারত ও ভুটানের মধ্যে সম্পর্কে চিড় ধরানোর চেষ্টা করছে।
তিনি মনে করেন, এটা চীনের রাজনৈতিক লক্ষ্য। তিনি দেশের সীমান্তে সমন্বিত কার্যক্রম বাড়ানোর আহবান জানিয়েছেন।
কংগ্রেস আমলে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন শিবশংকর মেনন। টাইমস অব ইন্ডিয়া
ইত্তেফাক/আনিসুর
