যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ পোষন করে এমন গ্রুপের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেওয়ার পর এই হার আগের চেয়ে বেড়েছে।
২০১৪ সাল থেকে ২০১৭ সালে এসে বিদ্বেষের হার ২০ ভাগ বেড়েছে। গতকাল বুধবার মার্কি মানবাধিকার রক্ষা গ্রুপ ‘দ্য সাউদার্ন প্রভার্টি ল সেন্টার’ এক জরিপে এই তথ্য জানিয়েছে।
জরিপে দেখা গেছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণার মনোভাব পোষণ করে এমন গ্রুপের সংখ্যা বিশ্বে ৯৫৪টি। এর আগের বছরের চেয়ে ৪ ভাগ বেড়েছে। ২০১৬ সালে বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৮ ভাগ। রয়টার্স
ইত্তেফাক/আনিসুর
