মগবাজারের ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৯:৩৫

রাজধানীর মগবাজারের কাজী অফিস গলির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সাভিস কর্মীরা। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কাজী অফিস গলির ১১৬ নম্বর বাড়ির নীচ তলায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। পরে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, আগুন নেভানো গেলেও এখনও ধোঁয়া বের হচ্ছে ভবনটির বেজমেন্ট থেকে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বেজেমেন্টে রাখা গাড়িতে আগুন লাগে।

আরো পড়ুন: কোহলির নেতৃত্বে বিশ্বকাপে ভারতের চূড়ান্ত দল ঘোষণা

ইত্তেফাক/এমআই