বাগেরহাটের ফকিরহাটে ওয়ার্ড যুব লীগের সাধারণ সম্পাদক ফরিদ মল্লিক (৩৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ মল্লিক মধ্য বাহিরদিয়া গ্রামের আব্দুল মজিদ মল্লিকের ছেলে। তিনি বাহিরদীয়া মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ফকির বলেন, 'কৃষি জমিতে সেচ মেশিনের মাধ্যমে পানি দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
ইত্তেফাক/এসএস
