তারেক রহমানের স্ত্রী-কন্যার ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে আবেদনের খবর প্রকাশ করায় নোটিশ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং কন্যা ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন মর্মে মিথ্যা সংবাদ পরিবেশন করায় অনলাইন পত্রিকা আমাদেরসময়.কম-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
 
বৃহস্পতিবার তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনটির চিফ এডিটর  নাঈমুল ইসলাম খানকে এ নোটিশ পাঠান। 
 
নোটিশে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটিতে যে তথ্য লেখা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে সংবাদটি প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
গত মঙ্গলবার আমাদেরসময় ডট কমে ‘তারেকের স্ত্রী, কন্যা, ব্রিটিশ নাগরিকত্বের আবেদন চেয়ে দরখাস্ত’শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি