উখিয়ার কুতুপালং অনিবন্ধিত ক্যাম্প ও রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়ার নার্সারি এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে ২জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৩টি ঝুপড়ি ঘর ভাংচুর করে হাতির দল। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং অনিবন্ধিত শিবিরের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ফয়েজ (৩০)।
রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হক ও উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি
