ছাত্রদল নেতার পায়ের রগ কর্তন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬
 
পাথরঘাটায় ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ (২৫) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য আ. গণি হাওলাদারের বাড়ির সামনে সন্ত্রাসী আতুর বাহিনীর প্রধান সোহাগ ওরফে আতুর সোহাগ এ হামলার ঘটনা ঘটিয়েছে।
 
আসাদুল্লাহ পৌরসভার ৫নং ওয়ার্ডের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতির কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
পাথরঘাটা থানার ওসি মোল্লা মো. খবির আহম্মেদ জানান, সোহাগ একাধীক মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যাসহ ৪/৫টি মামলা রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।
 
ইত্তেফাক/আরকেজি