সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০২
 
সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত হয়েছেন। উপজেলার কুমিরা বাইপাস এলাকায় শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই ডাকাত সদস্যের নাম মো. সেলিম (২৭)। তিনি কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকার বাসিন্দা জানে আলমের ছেলে বলে জানা গেছে।
 
জানা যায়, বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে মালামাল ভাগাভাগির সময় র‌্যাব সেখানে অভিযান চালায়। ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চলায়। পরে র‌্যাব পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য সেলিম নিহত হন।
 
ঘটনাস্থল বিদেশি পিস্তল, ২টি শুটারগান, ম্যাগজিন, ১১রাউন্ড গুলি, ৭রাউন্ড খালি খোসা, ৩টি ছোট ছোরা, ৪টি রামদা, ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি