সন্ত্রাসবাদে অর্থায়নের তালিকায় পাকিস্তানকে রেখেছে বিশ্ব আর্থিক লেনদেনকারী সংস্থার নজরদারি ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ।
তবে আনুষ্ঠানিকভাবে দেশটির নাম তালিকায় প্রকাশ করা হয়নি। একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানকে ‘গ্রে লিস্টে’ বা ধূসর তালিকাগ্রস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এবারই দেশটিকে সন্ত্রাসে অর্থদাতাদের তালিকায় যুক্ত করার প্রচেষ্ট চালিয়েছিল যুক্তরাষ্ট্র। চীন এবার যুক্তরাষ্ট্রকে সমর্থন দিলেও রাশিয়া দেয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার জন্য এই তালিকাভুক্ত করা হচ্ছে পাকিস্তানকে।
জুন মাসের মধ্যে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ সপ্তাহের শুরুর দিকে চীন, তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এ তালিকাভুক্তির বিরোধিতা করে পাকিস্তানকে বাঁচিয়েছে। কিন্তু বৃহস্পতিবার চীন এবং জিসিসি’ও বিরোধিতা করা থেকে সরে আসে। এরপরই এফএটিএফ এর সিদ্ধান্ত হয়েছে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/আনিসুর
