পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় আটক ১

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩৬
 
হাইওয়ে পুলিশ অফিসার পরিচয়ে চাঁদা আদায়ের সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
 
জানা গেছে, শুক্রবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কবরস্থান বাজার এলাকায় পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায় করতে থাকে উপজেলার রসুলগঞ্জ গ্রামের সুমাংশু কুমার রায়ের ছেলে অজয় কুমার রায় (৩৫)। ট্রাক চালক ও স্থানীয় লোকজনকে হাইওয়ে পুলিশের অফিসার সম্বলিত পরিচয়পত্র দেখায় সে। এ সময় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অজয়কে ভুয়া পরিচয়পত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।
 
পাটগ্রাম থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, আটক ব্যক্তির নামে পুলিশের পরিচয় দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

ইত্তেফাক/এএম