৮৩ বছর আগের ‘বোতল বার্তা রহস্যের’ সমাধান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫১
১৯৩৫ সালে জাহাজে করে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড যাওয়ার সময় বোতল বার্তা পানিতে ফেলে দিয়েছিলেন বিলি হেয়ার নামের এক ব্যক্তি। সেখানে নিজের বাড়ির ঠিকানার সাথে একটি বার্তাও দিয়েছিলেন। ২৫ বছর পর ১৯৫৮ সালে সেই বোতলটি কুইন্সল্যান্ডের একটি সমুদ্র তীরে খুঁজে পান জ্যাক হাউলেট নামের অন্য এক ব্যক্তি। ২৫ বছর আগের সেই বোতল বার্তাটিকে আসল মালিকের কাছে পৌঁছে দেয়ার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হন জ্যাক। এরপর বোতলটি বাড়ির একটি ড্রয়ারে সযত্নে রেখে দেন জ্যাক।
 
৬০ বছর ধরে সেটি ছিল সেই ড্রয়ারে। বাবার রেখে দেয়া বোতলটি কিছুদিন আগে হাতে পান কেণ্ট হাউলেট। বোতলটি আসল মালিকের কাছে পৌঁছে দিতে এবার মাঠে নামেন ছেলে কেণ্ট হাউলেট। কিন্তু আগের মতো সনাতনী পদ্ধতির বদলে হাউলেট প্রযুক্তির সাহায্য নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ৮৩ বছর আগের সেই বোতল বার্তার মালিকের মেয়ে লিন্ডি হেয়ারের সন্ধানও পেয়ে যান কেণ্ট হাউলেট। লিন্ডি হেয়ারের সাথে দেখা করে বাবার রেখে যাওয়া সেই বোতল বার্তাটি ফিরিয়ে দিয়ে রোমাঞ্চকর এক অধ্যায়ের দারুণ সমাপ্তি দেখতে চান কেণ্ট হাউলেট।-ইউপিআই
 
ইত্তেফাক/মোস্তাফিজ