‘সাহসী যোদ্ধা’য় একসঙ্গে আমিন খান ও পপি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৯
‘সাহসী যোদ্ধা’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারো রুপালী পর্দায় ফিরছেন আলোচিত এই তারকা জুটি।
 
আমিন খান বলেন, ‘পপি পরিশ্রমী একজন নায়িকা। চরিত্রে দারুণভাবে মিশে যেতে পারেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় কথা হল, চলচ্চিত্রে তার পথচলা বিশ বছরের বেশি হলেও শারীরিক ফিটনেসের ব্যাপারে দারুণ সচেতন সে। আমি ও পপি অনেক ছবিতেই একসঙ্গে অভিনয় করেছি। আমাদের জুটির প্রায় ছবিই দর্শক গ্রহণ করেছেন। আশা করি আমাদের এ ছবিটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’ 
 
পপি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন নিপাট ভদ্রলোক আমিন ভাই। সহশিল্পী হিসেবে যখন তিনি থাকেন তখন ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি সবসময়ই একটু বেশি আন্তরিক। আমি খুব আশাবাদী ছবিটি নিয়ে।’ 
 
২৫ ফেব্রুয়ারি এফডিসিতে ছবির মহরতের আয়োজন করা হয়েছে। একইদিন ছবির শুটিংও শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। 
 
ইত্তেফাক/ রেজা