নওগাঁ-ঢাকা বাস চলাচল বন্ধ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৫
 
নওগাঁ থেকে বগুড়া হয়ে সরাসরি রাজধানী ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বগুড়া ও নওগাঁ বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ।
 
সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করে কোনো সাড়া না পাওয়ায় শনিবার নওগাঁ থেকে ছেড়ে আসা কোনো বাস ঢাকা যেতে না দেয়ার সিদ্ধান্ত নেয় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ। এর ফলে নওগাঁ থেকে সরাসরি ঢাকা যেতে পারছেন না যাত্রীরা।
 
মোটর মালিক গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, শনিবার রাতে উভয়পক্ষ অলোচনায় বসার কথা রয়েছে। অলোচনা ফলপ্রসু হলে রাতেই আবার বাস চলাচল শুরু হবে। আর তা না হলে যাত্রীদের ভোগান্তি বাড়বে।
 
ইত্তেফাক/আরকেজি