বিশ্বাসঘাতকের প্রেতাত্মা খালেদা ও তারেক: শামসুর রহমান শরীফ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলার চার বিশ্বাসঘাতকের প্রেতাত্মা বেগম খালেদা ও তার ছেলে তারেক জিয়া। এদের কারণেই আজো বাংলা সোনার বাংলা হতে পারেনি। সকল ষড়যন্ত্রকে পরাহত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশের সাড়ে ষোল কোটি মানুষের মধ্যে কেউ অভুক্ত থাকে, এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না।
 
শনিবার বিকালে উপজেলার ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন ও আরএআরএস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক সিএসও ড. মো. শাহাবুদ্দিন খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওমর আলী, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল ও সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন ও আরএসআরএস হাইস্কুলের অধ্যক্ষ কবীর আলী। 
 
ইত্তেফাক/আরকেজি