সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের একমাত্র ছেলে তৈমুর আলি খানের নানা মুডের ছবি দেখেছেন বলিউড ভক্তরা। তারই ধারাবাহিকতায় নতুন একটি ছবি সামনে এসেছে। যেখানে গাড়ির ড্রাইভিং সিটেই বসে আছে তৈমুর। কিন্তু তা আদতে খেলনা গাড়ি। কিন্তু তৈমুরের পাশে বসা শিশুটি কে?
অনেকটা তৈমুরের মতোই দেখতে এই স্টার কিড হল তৈমুরের ফুফাতো বোন। হ্যাঁ তৈমুরের ফুপু সোহা আলি খান এবং কুণাল খেমুর মেয়ে ইনায়া। আর এই ছবি ওয়েব দুনিয়ায় শেয়ার করেছেন স্বয়ং সোহা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘কারপুলিং’।
❤️❤️❤️❤️ pic.twitter.com/pdsosmtsBZ
— Soha Ali Khan (@sakpataudi) February 23, 2018
এর আগে জানা গেছিল, ইনায়ার সামনে তৈমুর যাক, তা নাকি একেবারেই চান না সাইফ! এ প্রসঙ্গে সোহা সাংবাদিকদের বলেছিলেন, ‘‘তৈমুরের এখন যা বয়স, সব কিছুর মধ্যেই কী আছে খুঁজে দেখতে চায়। হাতের সামনে যা পাচ্ছে তাই ছুড়ে দিচ্ছে। আর ইনায়া এতটাই ছোট যে, আমরা ভয় পাচ্ছি তৈমুর যেন কখনওই ওর সামনে একা না থাকে। বিশেষ করে ভাই তো এটা নিয়ে খুবই চিন্তায় থাকছে। কোনও ভাবেই ইনায়ার কাছে তৈমুরকে যেতে দিচ্ছে না।’
তবে সদ্য সোহা যে ছবিটি শেয়ার করেছেন তাতে অবশ্য সে ইঙ্গিত মেলেনি। তা হলে সাইফের ভয় কি কেটে গেছে।
ইত্তেফাক/ রেজা
