পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩২
 
কক্সবাজারের চকরিয়ার মাইজঘোনা গ্রামে কুলসুমা জান্নাত রিমা (২১) নামের এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর রাতে এ ঘটে ঘটেছে। কুলসুমার স্বামী শাওন কবির ড্রাইভার এবং ওই এলাকার বশির আহমদ ড্রাইভারের ছেলে।
 
পুলিশ শনিবার সকাল ৮টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। কুলসুমার মা নুরুন্নাহার দাবি করেছেন পরকীয়ার প্রতিবাদ করায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুলসুমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। শাওন কবির ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
 
উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের মুছার পাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের স্ত্রী নুরুন্নাহার বলেন, তার জামাতা ড্রাইভার শাওন কবির চট্টগ্রাম শহরে বসবাস করা একজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এ কারণে আমার মেয়েকে শাওন প্রায়ই নির্যাতন করতো। নির্যাতনের ঘটনায় স্থানীয়ভাবে অনেক সালিশ বিচারও হয়েছে। আমার মেয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় শনিবার ভোর রাতে তাকে হত্যা করা হয়েছে।
 
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/আরকেজি