দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক আবুল খায়েরকে মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, দৈনিক ইত্তেফাকের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, বাংলা ভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেন, ডেইলি এশিয়ান এইজের মানিকগঞ্জ প্রতিনিধি হোসেল হোসাইন, মাইটিভির মানিকগঞ্জ প্রতিনিধি আজিজুল হাকিম, স্থানীয় দৈনিক টেলিগ্রাম পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিক খান, স্টাফ রিপোর্টার মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার সাহিদুজ্জামান সাহিদ।
আবুল খায়ের মানিকগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন শেষে ক্লাবটির ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, জেলাটি ছোট হলেও প্রেসক্লাবটি অনেক সুন্দর এবং গোছানো।
সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতার জায়গা থেকে নিজের অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলেন আবুল খায়ের। তিনি স্থানীয় সাংবাদিকদের উৎসাহ দিতে বলেন, সত্যের সঙ্গে মিথ্যার দ্বন্দ্ব সবসময়। মিথ্যাকে আপাতদৃষ্টে শক্তিশালী মনে হয়। মিথ্যা অন্ধকারের মতো। অন্ধকারকে ভয় লাগে। কিন্তু সাংবাদিকরা আলোর সন্ধানী যাত্রী। তাই সাংবাদিকদের ভয় পেলে চলবে না। আর যারা ভয় পান তাদের জন্য সাংবাদিকতা নয়।
স্থানীয় সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, মানিকগঞ্জের সাংবাদিকেরা অনেক ভালো কাজ করছে।
ইত্তেফাক/নূহু
