নলছিটি উপজেলা সদর থেকে দপদপিয়া সড়কের কাণ্ডপাশা স্টিল ব্রিজ সংলগ্ন গোহালকাঠি সড়কের কাণ্ডপাশা কেরামত জোমাদ্দার বাড়ির সামনে বক্সকালভাট নির্মাণের দুই বছর পরও দুই পাশের মাটি ভরাট আজও হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই বছর আগে নির্মিত কালভার্টের দুই পাশে মাটি ভরাট না করার কারণে যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়া লোকজন চলাচলেও সমস্যা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
