ফ্লোরিডা স্কুলের পুলিশ কর্মকর্তা শিশুদের ভালবাসেন না: ট্রাম্প

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৫
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডার স্কুলে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা শিশুদের ভালবাসেন না। ভালবাসলে তিনি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারতেন না।
 
ট্রাম্প বলেন, ওই পুলিশ কর্মকর্তা হয়তো শিশুদের চেনেনও না। প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের প্রতিবাদী হতে হবে এবং আমরা সেদিকেই যাচ্ছি।
 
এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প পুলিশ কর্মকর্তা স্কট পিটারসনকে ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন। ফ্লোরিডায় স্কুলে হামলাকারীকে প্রতিরোধ করেননি তিনি। ওই হামলায় ১৭ জন নিহত হয়েছিল। এই অভিযোগে পুলিশ কর্মকর্তা স্কট পিটারসনকে বরখাস্ত করা হয়। পরে তিনি পদত্যাগ করেন। সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর