মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৮
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-২। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব-২ এর এএসপি মো. রবিউল ইসলাম জানান, রাত ১০ টার দিকে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির ২ নম্বর রোড, ব্লক ১/২, মাহিলা জেনারেল স্টোরের সামনে কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌঁড়ে পালানোর সময় মো. হারুন অর রশিদ ওরফে বাবু (২৮), মো. আব্দুর রহমান (২২) ও মো. সুজন বিশ্বাসকে (২০) গ্রেফতার করা হয়। 
 
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। 
 
ইত্তেফাক/কেকে