বুবলী-পায়েলের সঙ্গে শাকিবের ‘খান ক্যাপ্টেন’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৯

 

শাকিব খান ও বুবলী আরো একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলছেন। ছবির নাম ‘খান ক্যাপ্টেন’। দিন পাঁচেক আগেই জানা গিয়েছিল এ ছবিতে অভিনয় করবেন শাকিব। তখন থেকেই চলছিল আলোচনা, কে হবেন এ ছবির নায়িকা। অবশেষে জানা গেল, বুবলী থাকছেন।

 

সিনেমাটি নির্মাণ করবেন উত্তম আকাশ। প্রযোজক সেলিম খান জানান, ছবিতে শাকিব ক্যাপ্টেনগিরি করবেন আরো এক নায়িকার সঙ্গে। তিনি হলেন কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি। এরইমধ্যে টালিগঞ্জের বেশকিছু ছবিতে কাজ করেছেন তিনি।

 

ইত্তেফাক/মোস্তাফিজ