রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় মেয়াদ উত্তীর্ণ বোতলের গায়ে নতুন তারিখ লাগানোর সময় বিপুল পরিমাণ কমল পানীয় জব্দ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়। জব্দকৃত তরল পানীয়র মধ্যে রয়েছে পেপসি, সেভেনে-আপ, মিরিন্ডা এবং মাউন্টেনডিউ।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, আনারুল ইসলাম আনার নামে একজন ডিলার বাজার থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পেপসি, সেভেনে-আপ, মিরিন্ডা এবং মাউন্টেনডিউ বাজার সংগ্রহ করেন। এরপর সেগুলো কোম্পানিতে ফেরত না দিয়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ ঘোঁষে তুলে নতুন করে সেখান মেয়াদের সিল দিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২ হাজার বোতল তরল পানীয় জব্দ করা হয়। সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ প্রায় ৫০০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। এগুলো পরে ধংস করে ফেলা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ডিলার পালিয়ে যায়। পরে গুদামের ম্যানেজার আশরাফুল হকের নিকট থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইত্তেফাক/ইউবি
