হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালাতে বইয়ের কোন বিকল্প নেই: এইচটি ইমাম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৬
 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালাতে বইয়ের কোন বিকল্প নেই। বই শিক্ষার্থীদের জ্ঞান পিপাসু করে তুলতে পারে। তাই বেশি বেশি বই পড়তে হবে। জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সর্বত্র।
 
তিনি শনিবার রাতে উপজেলা পরিষদ চত্বরে জ্ঞানের আলো ট্রাস্টের অর্থায়নে প্রশাসন আয়োজিত চার দিন ব্যাপী অষ্টম গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথাগুলো বলেন।
 
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সমাজসেবী মাহিন ইমাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, এইচটি ইমামের একান্তসচিব অতুল সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ-বিন-হাবিব, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি