'জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ একটি সংগ্রামে লিপ্ত হয়েছেন। একটা যুদ্ধে নেমেছেন। সে যুদ্ধ হলো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যুদ্ধ। সে লড়াইয়ে আপনাদের পাশে থাকতে হবে। এটা রাজনীতির কথা নয়, এটা বাঁচা মরার কথা।'
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর আব্দুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন শেষে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সৈয়দ জাহিদ হোসেনের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী নাট্যকার একুশে পদক প্রাপ্ত আলী জাকের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বুরহান উদ্দিন আহাম্মেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল হোসেন জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, প্রমুখ।
ইত্তেফাক/নূহু
