সম্প্রতি নিউ ইয়র্কে ''স্পিরিচুয়াল ইভনিং' শিরোনামের একটি কনসার্টে নাশিদ শিল্পী ইকবাল হুসাইন জীবনের দ্বিতীয় অ্যালবাম ‘শো মি দ্য ওয়ে’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের “উইমেন ইন ইসলাম” সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আয়শা এইচ এল আল আদাইয়া, ইনস্টিটিউট ফর পিস এন্ড লিডারশিপ এর এক্সেকিউটিভ ডিরেক্টর ডঃ রেমি আলাপও, আইটিভি ইউ এস এ'র সিইউও মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
নিজের দ্বিতীয় অ্যালবাম নিয়ে শিল্পী ইকবাল বলেন, সব কিছুর পেছনেই একমাত্র আল্লাহর রহমত আর আমার প্রিয়জনদের ভালোবাসা। কারণ এটা প্রকাশের আগে আমাকে অনেকেই বলতো নতুন অ্যালবাম কবে আসবে। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ করেছি বলে নিজের কাছেও বেশ ভালো লাগছে।
উল্লেখ্য অনুষ্ঠানের প্রথম পর্বে শিল্পী ইকবালের সাথে পারফর্ম করেন শিল্পী সালাউদ্দিন মোহাম্মদ রাসেল। দ্বিতীয় পর্বে নিজের নতুন গান নিয়ে টানা পরিবেশন করেন শিল্পী ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর শওকত আলী, ডাক্তার মোহাম্মদ হোসাইন এমডি, কমিউনিটি লিডার হাজ্বী মফিজুর রহমান, জাহিদ মিন্টু, হুমায়ন খান প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
