গোপালগঞ্জে প্রাইভেটকার চাপায় জিহাদ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিহাদ মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরের ফারুকখান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে একই উপজেলার কুলকোনা গ্রামের হোসেনের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার চাপা দিলে জিহাদ মারাত্মক আহত হয়। সংকটজনক অবস্থায় মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এসএস
