আফগানিস্তানে সেনা অভিযানে ২৮ জঙ্গি নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৭
আফগানিস্তানে পৃথক সেনা অভিযানে রবিবার অন্তত ২৮ জঙ্গি নিহত ও অপর নয়জন আহত হয়েছে। সোমবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের পাশতুন কোট জেলায় এক সেনা অভিযানে ১৬ জঙ্গি নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
আফগান বিমান বাহিনী দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গরমশির জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়েছে এবং ঘাঁটিটি ধ্বংস হয়ে গেছে।
 
পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে একটি অভিযানে তিন জঙ্গি নিহত ও অপর তিনজন আহত হয়েছে। এদিকে বালখ প্রদেশের চেমতাল জেলায় এক বিমান হামলায় তিন জঙ্গি নিহত হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু